Logo

শ্রীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২২, ১২:০২
শ্রীপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

ছাত্র ও তার পিতার সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করেছে

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ও তার পিতার সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার প্রতিবাদে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মানববন্ধন করেছে। 

আজ সোমবার (১৪ নভেম্বর) উপজেলার জৈনা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীর সহ সাধারণ মানুষ। 

বিজ্ঞাপন

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস জানান, শুক্রবার বেলা সোয়া ১২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের শিশুতোষ বিদ্যাঘরের সামনে ইউটার্ন এলাকা পাড় হচ্ছিল ঢাকাগামী এক ড্রাম ট্রাক। এ সময় অসাবধানতা বশত একটি মোটরসাইকেলের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোখলেছুর রহমান ও তার ছেলে ফয়সাল নিহত  হয়। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD