Logo

সারিয়াকান্দিতে দিনের বেলায় দেড় লাখ টাকা চুরি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২২, ১৬:২২
সারিয়াকান্দিতে দিনের বেলায় দেড় লাখ টাকা চুরি
ছবি: সংগৃহীত

দোকান খুলে তিনি ক্যাশ টেবিলের উপর ব্যাগটি রেখে দোকানের অন্যান্য পাল্লা খোলার সময় তার ব্যাগটি চুরি হয়ে যায়

বিজ্ঞাপন

বগুড়ার সারিয়াকান্দিতে  দিনের বেলায় সেতু ভ্যারাইটি ষ্টোর ও বিকাশের দোকান থেকে  দেড় লাখ টাকা, মিনিট কার্ড,এমবি কার্ড এবং ১টি মোবাইল ফোনসহ ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। 

দোকানের মালিক সরোয়ার মোর্শেদ সেতু জানান ,তিনি নগদ দেড় লাখ টাকা, মিনিট কার্ড,এমবি কার্ড এবং ১টি মোবাইল ফোন ব্যাগে করে সোমবার সকাল ৮টার দিকে দোকানে আসেন। দোকান খুলে তিনি ক্যাশ টেবিলের উপর ব্যাগটি রেখে দোকানের অন্যান্য পাল্লা খোলার সময় তার ব্যাগটি চুরি হয়ে যায়। সিসি ক্যামেরায় অস্পস্ট ফুটেজে দেখা গেছে এক জন চোর ব্যাগটি চুরি করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

এব্যাপারে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ  রাজেশ কুমার চক্রবর্তী বলেন, চুরির ঘটনা জেনেছি। চোর গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD