আয়াত হত্যার অভিযোগে গ্রেফতার ১

মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় শিশু আয়াতকে ইপিজেড থানার আকমল আলী সড়ক থেকে তাকে আটক করা হয়
বিজ্ঞাপন
চট্টগ্রামের নিখোঁজ ৭ বছর বয়সী শিশু আয়াতকে শ্বাসরোধের পর হত্যা করে মরদেহ ৬ টুকরা করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানিয়েছে, এ ঘটনায় আবির আলী নামের আয়াতদের বাসার সাবেক ভাড়াটিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
পিবিআই জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইপিজেড থানার আকমল আলী সড়ক থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা জানিয়েছেন, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় শিশু আয়াতকে।







