Logo

রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দুর্ভোগে মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২২, ১০:০৯
রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত

সমাবেশে নেতাকর্মীদের আগমন ঠেকাতে এই ধর্মঘট সরকারই চাপিয়ে দিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে

বিজ্ঞাপন

আজ থেকে রাজশাহীতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জানা গেছে, পরিবহন মালিক সমিতির ডাকে বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে অন্য জেলাগুলোর বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

এর আগে গত ২৬ নভেম্বর এক সভা করে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১১টি দাবি জানায় পরিবহন মালিক সমিতি। দাবি আদায় না হলে ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এই পরিবহন ধর্মঘটের মধ্যেই আগামী শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই পরিবহন ধর্মঘটের সঙ্গে মালিক-শ্রমিকের কোন সম্পৃক্ততা নেই। সমাবেশে নেতাকর্মীদের আগমন ঠেকাতে এই ধর্মঘট সরকারই চাপিয়ে দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD