Logo

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামীকাল

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৩, ১৪:১৭
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন আগামীকাল
ছবি: সংগৃহীত

ইতমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এসব সরঞ্জাম বিতরণ করা হয়

বিজ্ঞাপন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। ইতমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে এসব সরঞ্জাম বিতরণ করা হয়। 

এদিকে ভোট সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

নির্বাচনে অনিয়ম ঠেকাতে ১৪৫টি ভোট কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। এছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ৯টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ৫টি স্ট্রাইকিং ফোর্স, ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ও আনসারের সমন্বয়ে ৬টি মোবাইল টিম মাঠে কাজ করবে।

বিজ্ঞাপন

শীতের কারণে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD