Logo

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
২৩ জুন, ২০২৬, ১৬:৫১
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঞ্ছারামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
ছবি প্রতিনিধি।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অস্থিতিশীলতা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবদল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটিতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ।

সমাবেশে হারুনুর রশিদ আকাশ বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে যুবদল রাজপথে থেকেই তার উপযুক্ত জবাব দেবে। বাঞ্ছারামপুরের মাটিতে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুসা হায়দার, পৌর যুবদলের আহ্বায়ক ঈমান আলী, সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামিসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD