Logo

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৩ জুন, ২০২৬, ১৫:১৬
নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক
ছবি: প্রতিনিধি

নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুকের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি এবং নারীর অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় স্থানীয় নারী, নারী সংগঠনের সদস্য, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD