Logo

মৌলভীবাজার সওজের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রশংসায় স্থানীয় ঠিকাদাররা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৩ জুন, ২০২৬, ১৬:৫৯
মৌলভীবাজার সওজের টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রশংসায় স্থানীয় ঠিকাদাররা
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ঠিকাদাররা। তাদের দাবি, বর্তমান নির্বাহী প্রকৌশলী কাওছার হামিদ দায়িত্ব গ্রহণের পর টেন্ডার প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ অক্টোবর মৌলভীবাজার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন কাওছার হামিদ। এরপর থেকে বিভাগের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কয়েকজন ঠিকাদার জানান, অতীতে বিভিন্ন কারণে অনেক ঠিকাদার টেন্ডারে অংশগ্রহণের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতেন। তবে বর্তমানে উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হওয়ায় অধিকসংখ্যক ঠিকাদার অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞাপন

তাদের ভাষ্য, বর্তমানে নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে টেন্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে স্থানীয় ঠিকাদারদের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি উন্নয়ন কাজের গুণগত মানও উন্নত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কাওছার হামিদ বলেন, আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালনের চেষ্টা করি। সরকারি নীতিমালা অনুসরণ করেই বিভাগের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, মৌলভীবাজার সড়ক বিভাগে জনবল সংকট থাকলেও সীমিত জনবল নিয়ে সড়ক, সেতু ও কালভার্ট সংস্কারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

সওজ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিভাগের তত্ত্বাবধানে নির্মিত ফানাই সেতু, চৈত্রঘাট সেতু এবং জুড়ী উপজেলার সরণরাই সেতু স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদনীঘাট বাইপাস সড়কে রিজিড পেভমেন্ট নির্মাণ এবং রাজনগর-বালাগঞ্জ সড়কের শেষপ্রান্তে কুশিয়ারা নদীর ওপর ফেরি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় ঠিকাদাররা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সওজ বিভাগের টেন্ডার ও উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকবে এবং সকল ঠিকাদার সমান সুযোগ পাবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD