Logo

প্রেমের টানে জার্মানের তরুণী সিলেটে

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৩, ১৮:৩০
প্রেমের টানে জার্মানের তরুণী সিলেটে
ছবি: সংগৃহীত

প্রেমের টানে জার্মানি থেকে এক তরুণী ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথে

বিজ্ঞাপন

এবার প্রেমের টানে জার্মানি থেকে এক তরুণী ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথে। পরে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন প্রেমিকের সাথে। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) জাঁকজমকভোবে তাদের বিয়ের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তরুণীর নাম মারিয়া। তার প্রেমিক বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে আব্রাহাম হাসান নাঈম। 

বিজ্ঞাপন

নাঈমের চাচাতো ভাই আবদুল বাতিন জানান, মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ছাড়া পিএইচডিও করছেন তিনি। 

তিনি আরো জানান, গত ২৩ ডিসেম্বর বাংলাদেশে আসেন মারিয়া। বড়সড় আয়োজনের মধ্য দিয়ে গতকাল (বৃহস্পতিবার) মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

বিজ্ঞাপন

এদিকে, দাম্পত্য জীবনের জন্য সবার শুভকামনা চেয়েছেন নাঈম-মারিয়া দম্পতি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD