Logo

মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৩, ১৩:৩০
মাছ ধরাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুরে গয়েশপুর ইউনিয়নে কেনালে মাছ ধরাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ শেখ (৩০) নামের এক যুবক খুন হয়েছে।

বিজ্ঞাপন

মাগুরার শ্রীপুরে গয়েশপুর ইউনিয়নে কেনালে মাছ ধরাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মাসুদ শেখ (৩০) নামের এক যুবক খুন হয়েছে।

 

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গয়েশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুশা-ইছাপুর গ্রামে এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত মাসুদ শেখ ঐ গ্রামের ভ্যানচালক কাছেদ শেখের একমাত্র সন্তান।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জানান, বাড়ির সামনেই কেনালে মধ্যে আমার স্বামী যে জায়গায় ডালপালা ফেলেছিলো সেই জায়গায় প্রতিবেশী মনিরুলের ছেলে মাছ ধরতে আসলে আমি নিষেধ করি। এসময় তারা আমার উপর হামলা করে আমাকে কাদাঁর মধ্যে টেনে হেচড়ে মুখ চেপে ধরে রাখে।  সন্ধ্যায় এ ঘটনা আমার স্বামীকে জানালে সে  ইয়াছিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়ায় ইয়াছিন ও তার বাবা মনিরুল, বোন লামিয়া আমার স্বামীকে ধাওয়া দিলে একপর্যায়ে সেই বাড়ির গেটের সামনে পড়ে যায় সেখান থেকে এ্যালোপাতাড়ি ভাবে ছুরি দিয়ে  কুপাঁয় ইয়াছিন ও মনিরুল।  আমি আর আমার শাশুড়ি আমার স্বামীকে বাচাঁতে গেলে আমাদের দুজনকে আটকে রেখে আমার স্বামীকে কুপিঁয়ে খুন করে রেখে তারা চলে যায়।

 

বিজ্ঞাপন

এ ঘটনায় ইউপি সদস্য সিরাজ মেম্বার জানান, ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে একজনকে নৃশংস ভাবে খুন করা খুবই নেক্কারজনক।  ইতি পূর্বেও এই ইয়াছিনকে গ্রামে বিভিন্ন অপকর্ম জড়িত থাকার ঘটনা ঘটেছে। সে মাদকাসক্ত ও সব সময় চুরি ও মারামারির সাথে জড়িত থাকে। আমরা গ্রামবাসী এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। 

নিহতের পিতা কাছেদ শেখ জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এই খুনিদের ফাসি চাই।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং জড়িতদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD