Logo

প্রেমিকের হাতে লাঞ্ছিত হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৩, ১০:৩০
প্রেমিকের হাতে লাঞ্ছিত হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

মঙ্গলবার কলেজের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কলেজ মাঠের কাছে আশিক সুস্মিতার পথরোধ করে

বিজ্ঞাপন

পাবনার বেড়ায় প্রেমিকের সাথে ঝগড়া ও মারপিট করায় সুস্মিতা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার জাহিদুল ইসলামের মেয়ে ও বেড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি)  বিকেলে পরিবারের সদস্যরা তার নিজ ঘর থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় উদ্ধার করে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই কলেজছাত্রীর সাথে সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের মিন্টু মিয়ার ছেলে আশিকের সাথে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি আশিক তার বাবাকে দিয়ে মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় এবং মেয়ের বাবা সেই প্রস্তাব গ্রহণ না করে আশিকের বাবাকে ফিরিয়ে দেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার কলেজের ক্লাস শেষে বাড়ি  ফেরার পথে কলেজ মাঠের কাছে আশিক সুস্মিতার পথরোধ করে এবং বাগবিতণ্ডার এক পর্যায়ে সে সুস্মিতাকে কিল ঘুষি ও শক্ত কিছু দিয়ে আঘাত করে। সুস্মিতা বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে তার মা তাকে বকাঝকা করে। 

ঘটনার পরিপেক্ষিতে নিজ ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে,বিষয়টি টের পেয়ে পরিবাররে সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নিকটস্থ বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আত্মহত্যার খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমিক আশিককে আটকের জন্য অভিযান চালানো হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD