Logo

বরিশালে নার্সিং ছাত্রীর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৩, ১০:৪৩
বরিশালে নার্সিং ছাত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে

বিজ্ঞাপন

বরিশালে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম লামিয়া আক্তার সায়েমা (২২)। তিনি নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শেবাচিম হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাইনুল জানান, হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD