Logo

সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের ইফতার মাহফিল

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৭ মার্চ, ২০২৬, ১৩:৩০
সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের ইফতার মাহফিল
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ শহরে বসবাসরত ফুলবাড়ীয়াবাসীর মিলনমেলায় পরিণত হয় ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) ময়মনসিংহ সরকারি কলেজ হল রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ।

বিজ্ঞাপন

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ আঃ হাকিম, আব্দুল লতিফ মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম শাহাজাহান আলম, অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জগমহন দাস, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, প্রফেসর, ডেন্টাল সার্জন এবং প্রায় পাঁচ শতাধিক ফুলবাড়ীয়াবাসী।

অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন, ময়মনসিংহে বসবাসরত ফুলবাড়ীয়াবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সকলের মধ্যে ঐক্য, বন্ধন ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি সুন্দর মাধ্যম। ফুলবাড়ীয়ার মানুষ যেখানেই থাকুক, সবাই যেন একে অপরের পাশে থেকে এলাকার উন্নয়ন, সমাজকল্যাণ এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখে—এই প্রত্যাশা থেকেই আয়োজন করা হয়েছে।

সমিতি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও তারা সামাজিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখবে এবং ফুলবাড়ীয়াবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD