Logo

নালিতাবাড়ীতে ২০০ পরিবার পেলো ফুডপ্যাক

profile picture
উপজেলা প্রতিনিধি
নালিতাবাড়ী, শেরপুর
৭ মার্চ, ২০২৬, ১৩:২৩
নালিতাবাড়ীতে ২০০ পরিবার পেলো ফুডপ্যাক
ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ২০০ পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয়েছে এবং ৫০০ মানুষ নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) উপজেলার রূপনারায়নকুড়া আলিম মাদ্রাসা মাঠে অসহায় পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করা হয় এবং কাকরকান্দি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই মানবিক উদ্যোগটি শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি এর তত্বাবধানে এবং তুরস্কভিত্তিক চ্যারিটি সংগঠন “মোস্তফা ইবালী” এর সহায়তায় বাস্তবায়িত হয়েছে।

বিজ্ঞাপন

ফুডপ্যাক বিতরণ ও ইফতার মাহফিলে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন: মোস্তফা ইবালীর চেয়ারম্যান, টার্কিশ নাগরিক মোস্তফা ইবালী, দিকিজি কাদির, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আইটি ম্যানেজার সম্রাট বাবর (সভাপতিত্বে), এসিস্টেন্ট ম্যানেজার তাশরিক এন্তেহাব সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোলাম কিবরিয়া ভিপি বলেন, “পবিত্র রমজান মাস মানবিকতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।” তিনি তুরস্কের বন্ধুপ্রতিম নাগরিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ঈদের আগ মুহূর্তে ফুডপ্যাক পাওয়ায় উপকারভোগীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD