Logo

রাজারহাটে আলুভর্তি পিকআপে ৯ কেজি গাঁজা উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজারহাট, কুড়িগ্রাম
৭ মার্চ, ২০২৬, ১৩:৪৪
রাজারহাটে আলুভর্তি পিকআপে ৯ কেজি গাঁজা উদ্ধার
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলু ভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলু ভর্তি পিকআপ ভ্যানে মাদকের একটি বড় চালান পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এলাকায় নজরদারি জোরদার করা হয়। এই সময় উপজেলা মাদক, দমন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছালে, চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে আলুভর্তি বস্তা ও গাঁজা ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বস্তার ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলুর বস্তার ভেতর থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালক ও এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD