Logo

সদরপুরে হতদরিদ্রদের মাঝে নৌকা বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৩, ১৫:৩৮
সদরপুরে হতদরিদ্রদের মাঝে নৌকা বিতরণ
ছবি: সংগৃহীত

অপরদিকে জেলা প্রশাসকের প্রথমাগমনে সদরপুর উপজেলার বেসরকারি ঋনদান সংস্থা

বিজ্ঞাপন

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল নদের ভাঙন কবলিত হতদরিদ্র পরিবারের মাঝে নৌকা বিতরণ করা হয়েছে। 

বিজ্ঞাপন

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও বেসরকারি এনজিও ভার্ক এর সহায়তায় সদরপুর উপজেলা প্রশাসন চত্ত্বরে চরনাছিরপুর ইউনিয়নের পদ্মা আড়িয়াল খাঁ নদের চরাঞ্চলের দুস্থ্য ২৫টি পরিবারের মাঝে একটি করে নৌকা বিতরণ করেন প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

অপরদিকে জেলা প্রশাসকের প্রথমাগমনে সদরপুর উপজেলার বেসরকারি ঋনদান সংস্থা “উদ্দীপন” এর আয়োজনে সাধারন জনগনের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা হিসাবে ডায়বেটিকস,ব্লাডপেসার স্বাস্থ্যসেবা দেওয়া হয়। 

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্যসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ব্যক্তিবর্গ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD