Logo

বদলগাছীতে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত ১

profile picture
জনবাণী ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৫
বদলগাছীতে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে ১জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ও ভটভটির সংঘর্ষে ১জন নিহত হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার ভোবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদিন (২৫) মহাদেবপুর উপজেলার সারতা গ্রামের রুবেল হোসেনের ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহতের মামা কবির হোসেন গুরুতর আহত হয়। 

বিজ্ঞাপন

বদলগাছি থানার সাব-ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, উপজেলার গাবনা মামা বাড়ি থেকে নওগাঁ যাবার পথে ভটভটির সাথে মোটরসাইকেল সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত কবির হোসেন গাবনা গ্রামের মোজ্জামেলের ছেলে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

আহত কবিরের উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ আতিয়ার রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD