Logo

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
তাহিরপুর, সুনামগঞ্জ
২৭ জুন, ২০২৬, ১৫:১২
তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকায় করে কয়লা নিয়ে ফেরার পথে বজ্রপাতে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুন) ভোররাতে উপজেলার সংসার হাওরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নজির হোসেন কয়লাবোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নজির হোসেন আখঞ্জী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে ফেরার সময় সংসার হাওরের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি মারা যান। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে থাকায় তারা প্রাণে বেঁচে যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD