Logo

মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৮:১০
মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশ একটি দল তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতার সাব্বির মেহেরপুর পৌরসভার শেখপাড়া গ্রামের খন্দকার আফসারুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD