Logo

অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমান আদালত

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:৩৮
অবৈধ ইটভাটা ভেঙে দিল ভ্রাম্যমান আদালত
ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে কোন অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা ব্রাদার্স ব্রিকস প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়াদের চলিয়ে আসছে

বিজ্ঞাপন

সাতক্ষীরার কালিগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে পরিচালিত ব্রাদার্স ব্রিকস ইটভাটাকে ভেঙে ফেলেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের নির্দেশে উপজেলার শীতলপুর গ্রামে গড়ে ওঠা অবৈধ ব্রাদার্স ব্রিকস ভাটা ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দিয়েছে। একই সাথে ইট ভাটাটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী এবং সাতক্ষীরার বন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী বলেন, কয়েক বছর ধরে কোন অনুমোদন ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠা ব্রাদার্স ব্রিকস প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়াদের চলিয়ে আসছে। 

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাটি বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে ইটভাটার মালিক আব্দুল ওদুদকে ৫০ হাজার টাকা জরিমান করা হয় এবং ইটভাটাটি বুলডোজার মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD