Logo

বাজি ধরে নদী পার হতে গিয়ে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩
বাজি ধরে নদী পার হতে গিয়ে নিখোঁজ সেই যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের সাথে বাজি ধরে দুধকুমার নদে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে বন্ধুদের  সাথে বাজি ধরে দুধকুমার নদে ঝাপ দিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজের ৫ দিন পর  শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকা থেকে বাবুল মিয়া (২২) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র।

বিজ্ঞাপন

প্রত‍্যক্ষ দর্শীদের বরাত দিয়ে ইউপি সদস‍্য আবু সায়াদাত মোঃ বজলুর রহমান সাদ্দাম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় বাবুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায়  খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

এর আগে ৫ ফেব্রুয়ারি (রবিবার) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার  সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার  বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। 

কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে  পানিতে তলিয়ে যায় বাবুল। পরে খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস  এর ডুবুরি দল দিনভর যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নদের বিভিন্ন স্থানে খোঁজে কোন সন্ধান না পেয়ে সোমবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD