Logo

টঙ্গীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩৪
টঙ্গীতে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

সোমবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ পরে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, পাঁচটি ছুরি, দুইটি সুইচ গিয়ার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন,  নিশান (২৬), মোমিন (২৮), কাউছার (১৯), সায়েম (২০), তুহেল মিয়া (২৩), তালহা (১৯),আকাশ (২১),কালু (২১)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেনে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম। 

পুলিশ জানায়, সোমবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় একদল ডাকাত ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা টঙ্গীর বিভিন্ন স্থানে চুরি,ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD