Logo

ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১৫:০৫
ময়মনসিংহে ছেলের হাতে বাবা খুন
ছবি: সংগৃহীত

নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহের সদরে ছেলের দা'র কুপে জয়নুদ্দিন (৭৫) নামে বৃদ্ধ খুন হয়েছেন। এই ঘটনার পর থেকে ছেলে আ. মতিন (৩৫) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জয়নুদ্দিন ওই এলাকার বাসিন্দা। পলাতক আ. মতিন নিহতের প্রথম স্ত্রীর সন্তান।

বিজ্ঞাপন

কোতোয়ালী মডেল থানার (ওসি) তদন্ত ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে তিন কাঠা জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দেয়ার সময় আ. মতিন পিছন থেকে দা দিয়ে কুপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ওসি ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD