ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ জনের

ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ভাংনাহটিতে একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- লালমনিরহাটের কালিগঞ্জ থানার কাশিরাম গ্রামের মো. কান্দুরার ছেলে আরিফুল ইসলাম (২১) ও দিনাজপুরের চিরিরবন্দর থানার নানিয়াটেকি গ্রামের রজনী চন্দ্র বর্মনের ছেলে শ্রী মুকুল চন্দ্র বর্মন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, শ্রীপুরের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া গ্রামের হ্যামস গার্মেন্টস লিমিটেডের একটি ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল ৪ টার দিকে ঢালাইয়ের কাজ চলা অবস্থায় হঠাৎ নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন ঢালাই কাজে থাকা নির্মাণ শ্রমিকরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ছাদ ঢালাই করার সময় নির্মাণাধীন ভবনটি ধসে পড়ে। এখন পর্যন্ত আরিফুলসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মামুন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিক মোল্লা জানান, ভবন নির্মাণে ৭৩ জন শ্রমিক কাজ করছিলেন। কতজন নিখোঁজ আছে আমরা খোঁজ নিচ্ছি। তবে হতাহতের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।








