Logo

১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৩০ এপ্রিল, ২০২৬, ১৮:২১
১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। অভিযুক্ত হিসেবে মোসা: লাইলী (৫২) ও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের মডেল প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সবিরণ ও তার পরিবারের সদস্যরা।

লিখিত বক্তব্যে সবিরণ অভিযোগ করেন, গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে অভিযুক্তরা তার বাড়িতে এসে মেয়েকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এতে রাজি হয়ে তিনি ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমে ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র দেন। পরবর্তীতে বিভিন্ন সময় চাকরির আশ্বাস দিয়ে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ধাপে ধাপে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ১৪ লাখ টাকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘদিনেও চাকরির কোনো অগ্রগতি না হওয়ায় সন্দেহ তৈরি হলে টাকা ফেরত চান। এ সময় স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং মারধরের অভিযোগও করেন তিনি। এমনকি পরবর্তীতে টাকা চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন।

ভুক্তভোগী আরও বলেন, তিনি গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং কষ্টার্জিত অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে লাইলীর মেয়ে রিমা অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD