Logo

মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:৪০
মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

এ সময় তাদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে ১৩’শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাত ওরফে জামাল (৩০) ও মাসুম মৃধা (২০) নামে ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ । 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কুমিরমারা ২২ কুড়া স্লুইজ গেট জাকির ব্যাপারীর বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তাদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সাহাদাত উপজেলার বড় হারজী গ্রামের ফজলে আলী খানের ছেলে ও মাসুম মৃধা কাকড়া বুনিয়া গ্রামের রেজাউল মৃধার ছেলে।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাকির ব্যাপারীর বসত ঘরে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাত ও মাসুম মৃধাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের  বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD