Logo

গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১৬:২৮
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করতো

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) র‍্যাব-১১ এর একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছে থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং থানার মো. রহিচ (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মোসা. আমেনা (২৫)।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে গাঁজা বহন করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় বিক্রি করতো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD