Logo

মহান শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৮
মহান শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে সহকর্মীদের নিয়ে শহীদের প্রতি স্যালুট দিয়ে সন্মান প্রদর্শন করেন

বিজ্ঞাপন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোপালগঞ্জ জেলা পুলিশ। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম। 

বিজ্ঞাপন

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে সহকর্মীদের নিয়ে শহীদের প্রতি স্যালুট দিয়ে সন্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD