Logo

মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হিন্দি গানে শিক্ষার্থীদের নাচ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১৭:০৪
মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হিন্দি গানে শিক্ষার্থীদের নাচ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা ডিজে গানের সঙ্গে নৃত্য করছে এ খবর পেয়ে নাচ-গান বন্ধ করতে বলে দেই আজকে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের শাসন করেছি

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিন্দি গানের সঙ্গে শিক্ষার্থীদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা ডিজে সাউন্ড সিস্টেমের সঙ্গে হিন্দি ও বাংলা গানের সঙ্গে নাচ করছে। স্কুলও খোলা রয়েছে। এ ভিডিওটি একটি ফেসবুক আইডির মাধ্যমে ভাইরাল হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রামাণিক দুঃখ প্রকাশ করে বলেন, ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য সাউন্ড সিস্টেম আনা হয়। আমাদের কার্যক্রম শেষ করে শিক্ষকেরা সবাই চলে যান। শিক্ষার্থীরা ডিজে গানের সঙ্গে নৃত্য করছে এ খবর পেয়ে নাচ-গান বন্ধ করতে বলে দেই। আজকে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের শাসন করেছি।’

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মধুসূদন সাহা বলেন, ‘এ বিষয়টি জানা নেই। তবে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে।’

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD