Logo

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৩, ১৪:৫৬
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
ছবি: সংগৃহীত

মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী লস্করপুর এলাকার ওই ছাত্রীকে যৌন হয়রানি করে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে পরে

বিজ্ঞাপন

শ্রীনগরে ৭ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তেজিত জনতা মাদ্রাসা ভাঙচুর করেছে। এদিকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী (২৭) নামে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর হোসেনিয়া কাশেমুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোহাম্মদ আলী ওই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক। সে গাজীপুর জেলার জয়দেবপুর এলকার সালনা গ্রামের খোকা মিয়ার ছেলে। 

বিজ্ঞাপন

জানা গেছে, মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী লস্করপুর এলাকার ওই ছাত্রীকে যৌন হয়রানি করে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে পরে। এতে মাদ্রাসা ভাঙচুর করা হয়। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষককে আটক করেন। 

বিজ্ঞাপন

শ্রীনগর থানার এস আই আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসি। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD