Logo

রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
৪ মার্চ, ২০২৩, ১৮:২৪
রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে যুবককে হত্যা
ছবি: সংগৃহীত

মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা দুষ্কৃতিকারী গোষ্ঠির সক্রিয় সদস্য প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি

বিজ্ঞাপন

কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে ঘর থেকে তুলে নিয়ে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার (৩ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

নিহত মোহাম্মদ রফিক (৩৫) উখিয়ার তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-৯ ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা দুষ্কৃতিকারী গোষ্ঠির সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করলে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা আশ্রয় শিবিরে নিজের বসত ঘরে অবস্থান করছিলেন। এক পর্যায়ে ১০/১৫ জনের মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে আনে। পরে তাকে গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় মোহাম্মদ রফিকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন

শেখ মোহাম্মদ আলী জানান, খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD