Logo

বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে ৩ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মার্চ, ২০২৩, ১৫:৪৩
বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে  ৩ দিন  সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ বন্ধ
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে

বিজ্ঞাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের জন্য আগামী ৩ দিন প্রবেশ বন্ধ থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ মার্চ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার (১৩ মার্চ) জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম কর্তৃক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় গৃহীত সিদ্ধান্ত মতে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য সমাধি সৌধে প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

জন্মবার্ষিকী ও শিশু দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারবর্গ উপস্থিত থাকবেন। তাই গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নির্দেশে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

 বঙ্গবন্ধু সমাধিসৌধে আগত দর্শনার্থীদের সাময়িক এ অসুবিধার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD