Logo

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৩, ১৬:৩০
ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
ছবি: সংগৃহীত

রবিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার পঞ্চবটী বন বিভাগের সামনে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত সিএনজি

বিজ্ঞাপন

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বন বিভাগের সামনে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) রাত দুইটার দিকে তাদেরকে ফতুল্লা মডেল থানার পঞ্চবটী বন বিভাগের সামনে থেকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

এ সময় গ্রেফতারকৃতেদর নিকট থেকে পুলিশ দেশীয় তৈরি একটি লম্বা ছুরি,দুটি অত্যাধুনিক সুইচ গিয়ার,একটি ডেগার ও লোহার রড উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- শাকিল (২৮), রাজিব (২৪), মো. হিরন(২৫), রাব্বি (২০), মাজেদ ইসলাম (২২), সোহান ইসলাম (২০), সুমন (৩২) ও মেহেদী হাসান (৩৮)।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত দুইটার দিকে ফতুল্লার পঞ্চবটী বন বিভাগের সামনে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কে চলাচলরত সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন  যানবাহনে ডাকাতি করার জন্য ১০-১৫ জনের একটি দল সেখানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) ও গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ আট জনকে গ্রেফতার করে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা- নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী থেকে চাষাড়া এবং বিভিন্ন সড়কে ছিনতাই,ডাকাতি করে আসছিলো। রবিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হয় শাওন, মেহেদীসহ ৪-৫ জন ডাকাত। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD