Logo

দর্শনায় ফেনসিডিলসহ আলোচিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৩, ০৯:০৭
দর্শনায় ফেনসিডিলসহ আলোচিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

দর্শনা থানা পুলিশের অভিযানে ১১২ বোতল ফেনসিডিলসহ আলোচিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

বিজ্ঞাপন

দর্শনা থানা পুলিশের অভিযানে ১১২ বোতল ফেনসিডিলসহ আলোচিত মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

পুলিশ সূত্রে জানা যায়,  মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা থানা পুলিশ। 

বিজ্ঞাপন

এ সময় দর্শনা থানার এস আই রাম প্রসাদ সরকার, এস আই শামীম হোসেন,  এ এস আই বশির আহমেদ,এ এস আই তুহিন হোসেন,এ এস আই হাফিজ, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় দর্শনা রেল ইয়ার্ড রেল লাইনের পাশে।  

বিজ্ঞাপন

এ সময় পুলিশ বকুল(৩৫) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে রেল ইয়ার্ডে  তল্লাশি করে রেল লাইনের পাশে প্লাসষ্টিকের বস্তায় টেপ দিয়ে মোড়ানো ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের শফি উদ্দীন মোল্লার ছেলে। 

এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবির বলেন, বকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছে ।  বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয় তাকে নজরদারিতে রেখে রাত ৮ টার দিকে আমরা গ্রেফতার করি। আমরা মাদক নির্মৃলে কাজ করে যাচ্ছি। আমার দর্শনা থানা এলাকায় কোন মাদক থাকবে না। 

বিজ্ঞাপন

এস আই রাম প্রসাদ সরকার বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD