Logo

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৩, ১৫:৪১
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিজ্ঞাপন

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মার্চ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম। 

বিজ্ঞাপন

সভায় গত মাসে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনাসহ পবিত্র ঈদুল ফিতর নিরবিচ্ছিন্নভাবে প্রতিপালন সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অ যেনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, মুকসুদপুর ইউএনও এস এম ইমাম রাজী টুলু, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, বিআরটিএ -এর সহকারী পরিচালক আবুল বশার,  জেলার মুশফিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, যুগ্ম-মহাসচিব কে এম শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক কে এম সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD