Logo

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৩, ১০:৩০
রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ
ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

বাগেরহাটে যান্ত্রিক ত্রুটির কারণে ২ দিন ধরে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

এরা আগে শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়।। তার আগে গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়েছিল তাপ বিদ্যুৎকেন্দ্রটি।

বিজ্ঞাপন

বিআইএফপিসিএলের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, কারিগরি ত্রুটির কারণে শনিবার (১৫ এপ্রিল) রাত থেকে কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে আবারও উৎপাদন শুরু করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে কেন্দ্রে কোনো কয়লা সংকট নেই। কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। বেশ কিছু কয়লা আমদানি করা হয়েছে, যা এখন পথে রয়েছে। দ্রুত সমুদ্র পথে বিদ্যুৎকেন্দ্রে এসে তা পৌঁছাবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD