ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে
বিজ্ঞাপন
ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায়। এতে ঢাকামুখী আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনাটি ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া।
বিজ্ঞাপন
তিনি জানান, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে।








