Logo

এক বোয়ালের দাম ৪৫ হাজার

profile picture
জনবাণী ডেস্ক
৩০ এপ্রিল, ২০২৩, ০৭:৫৮
এক বোয়ালের দাম ৪৫ হাজার
ছবি: সংগৃহীত

মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করব

বিজ্ঞাপন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ১৯ কেজি ওজনের একটি বোয়াল বিক্রি হয়েছে ৪৫ হাজার ৬০০ টাকায়।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ জানান, ভোরে দৌলতদিয়া ঘাটে নিলামে ১৯ কেজি ওজনের বিশাল আকারের বোয়াল মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় ক্রয় করেছি। মাছটি এখন রশি দিয়ে নদীতে বেধে রাখা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ক্রেতার সঙ্গে আলোচনা চলছে। দরদাম ঠিক হলে মাছটি বিক্রি করব।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD