Logo

মোখার আঘাতে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৩ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৩, ০৪:৫৬
মোখার আঘাতে রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৩ হাজার ঘর ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

মোখার আঘাতে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮২৬ টি ঘর ছাড়াও লানিং শেল্টার, স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭ রেহিঙ্গা নানাভাবে আহতও হন।

বিজ্ঞাপন

মোখার আঘাতে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮২৬ টি ঘর ছাড়াও লানিং শেল্টার, স্বাস্থ্য সেবা কেন্দ্র সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭ রেহিঙ্গা নানাভাবে আহতও হন।

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো ক্ষয় ক্ষতির প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, মোখার আঘাতে রোহিঙ্গা ক্যাম্পের ১৭৮ টি ঘর সম্পূর্ণ এবং ২ হাজার ৫৪৮ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পের ৩২ লানিং শেল্টার, ১ টি স্বাস্থ্য সেবা কেন্দ্র, ২৯ টি মসজিদ ও মক্তব, ১৮৩ টি টয়লেট, ৩২ টি গোসল খানা, ২০ টি নলক‚প, ১৩৫ ফুট রাস্তা, ৫৮ টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোখার সময় ১২০ টি স্থানে ভ‚মিধস, ২২৬ টি গাছ উপড়ে পড়েছে। এসময় ৭ রোহিঙ্গা আহত সহ ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ১ হাজার ৬১১ জন। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে ৫ হাজার ৩৮৬ জন রোহিঙ্গাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ঘর সহ অন্যান্য সহ দ্রæত সময়ের মধ্যে সংস্কারের চেষ্টা চলছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD