Logo

ফেনীর পৌর কাউন্সিলর কালামকে বরখাস্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ২৩:১৫
ফেনীর পৌর কাউন্সিলর কালামকে বরখাস্ত
ছবি: সংগৃহীত

ফেনী পৌরসভার সোলতান পুরে গরু ব্যবসায়ী শাহ জালালকে গুলি করে হত্যা মামলায় কারাবন্দি ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

ফেনী পৌরসভার সোলতান পুরে গরু ব্যবসায়ী শাহ জালালকে গুলি করে হত্যা মামলায় কারাবন্দি ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে বরখাস্ত করা হয়। 

মঙ্গলবার (১৬ মে) বিকেলে স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন বিষয়টি নিশ্চিত করেন। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমানের সই করা এক আদেশে কাউন্সিলর কালামকে বরখাস্ত করা হয়। 

বিজ্ঞাপন

দীর্ঘ এক বছর আট মাস পলাতক থেকে চলতি বছরের ১৪ মার্চ আদালতে আত্ম সমর্পণের পর আবুল কালাম কারাগারে আছেন। এ ঘটনায় তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকেও বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে শাহ জালালসহ কয়েক জন মৌসুমী ব্যবসায়ী ট্রাকে গরু নিয়ে ফেনীর সুলতানপুরে আসেন।

দাবীকৃত চাঁদা না পেয়ে ওই রাতে ট্রাকসহ গরু লুট করতে যান পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগীরা। এতে বাধা দেওয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর মরদেহ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পর পুলিশ কাউন্সিলরের বাড়ি থেকে রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আল আমিন বাদী হয়ে আবুল কালাম, তার ভাতিজা আশরাফ হোসেন রাজু ও সহযোগি নাঈমুল হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। 

বিজ্ঞাপন

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালামের সহযোগী আশরাফ হোসেন ও নাঈমুল হাসানকে পুলিশ তাৎক্ষণিক গ্রেফতার করলেও কালাম পালিয়ে যান। গ্রেফতারের পর নাঈমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD