মাদারীপুরে জামায়াতের জেলা আমির গ্রেফতার

তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না বিস্তারিত পরে জানানো হবে
বিজ্ঞাপন
বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত আটটার দিকে শহরের পুরানবাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুজ্জামান ফকির আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরানবাজার এলাকায় থাকেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ।
মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, জামায়াতের আমিরকে থানায় আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








