Logo

ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ০৪:১৯
ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ছবি: সংগৃহীত

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৭৯ লাখ ৫৪ হাজার ১শত ২৫ টাকা

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৩ লাখ ২হাজার ১শ ২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৭৯ লাখ ৫৪ হাজার ১শত ২৫ টাকা। 

বিজ্ঞাপন

বুধবার (২৪ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন এ বাজেট ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব হাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, উদ্যোক্তা মাসুদুর রহমান, সংরক্ষিত মেম্বার আম্বিয়া খাতুন, সাগরিকা পারভীন, রেহেনা খাতুন, মেম্বার শহিদুল ইসলাম, আলি আগবর, রাজু আহমেদ, আমিনুর রহমান, আবুল হোসেন, বামাল হোসেন, বরুণ মিয়া, নাজমুল হক, মিজানুর রহমানসহ সকল ইউপি সদস্য গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD