Logo

শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৩, ০৩:০৭
শ্রীনগরে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার শ্রীনগর সদর

বিজ্ঞাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার শ্রীনগর সদর, সিংপাড়া ও ছনবাড়ি এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। 

শুক্রবার (২৬ মে) বিকালে শ্রীনগরে গণসংযোগকালে সাধারণ জনগণের কাছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন ও লিফলেট বিতরণ করেন। গোলাম সারোয়ার কবীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে নৌকার পক্ষে ভোট কামনা করেন। 

বিজ্ঞাপন

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। তারুণ্যের নেতা হিসেবে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর এলাকায় বেশ জনপ্রিয়। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD