Logo

ময়মনসিংহে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ০১:২৯
ময়মনসিংহে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
ছবি: সংগৃহীত

ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না

বিজ্ঞাপন

ময়মনসিংহ সদর উপজেলার কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, ৩ নং পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না, ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদল, বীরমুক্তিযোদ্ধা মো. শামসুল হকসহ প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ইউনিয়নে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না।

বিজ্ঞাপন

উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, মাদকের কোন ছাড় নয়। সদর উপজেলায় বিট পুলিশিং এর মাধ্যমে যে কোন সমস্যা সমাধান করবো। আপনাদের কোন সমস্যা হলে ৯৯৯ এ ফোন করবেন সাথে সাথে পুলিশ গিয়ে সমাধান করবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD