Logo

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৩, ০১:৫১
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা
ছবি: সংগৃহীত

র‍্যালি শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান

বিজ্ঞাপন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ফেনীর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। 

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মাসুদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। 

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক গোলাম মো. বাতেন। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী সরকারি কলেজের উদ্ভিদ ও প্রাণী বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মোশারফ হোসেন। 

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন - জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনেয়ার হোসেন চৌধুরী, প্রাণি সম্পদ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক আনিসুল হক, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাফর উদ্দিন।

বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‍্যালি শেষে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD