Logo

ভালুকায় গ্রাম পুলিশের সহায়তায় বাল্য বিয়ে সম্পন্ন

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুন, ২০২৩, ০৫:২৩
ভালুকায় গ্রাম পুলিশের সহায়তায় বাল্য বিয়ে সম্পন্ন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্রাম পুলিশ ও মেম্বারের সহায়তায় এক বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গ্রাম পুলিশ ও মেম্বারের সহায়তায় এক বাল্য বিয়ে সম্পন্ন হয়েছে। যেখানে বাল্য বিয়ের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে সেখানে বাল্য বিবাহ নিরোধ আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় কিভাবে একটি বিয়ে সম্পন্ন হয়েছে এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে?

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩ জুন) মধ্যরাতে উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী গ্রামের শুক্কুর মাহমুদ এর ৬ষ্ঠ শ্রেনিতে পড়ুয়া ছাত্রী স্বর্না আক্তারের (১৩)সঙ্গে এক ই ইউনিয়নের বনগাও গ্রামের আলমগীরের ছেলে কাওসার ( ১৬) এর বিবাহ সম্পন্ন হয়। 

বিজ্ঞাপন

এলাকাবাসীর বাঁধার মুখেও গ্রাম পুলিশ মফিজ উদ্দিন এবং সাবেক মেম্বার নুর উদ্দিনের নেতৃত্বে বাল্য বিয়ে করানো হয়েছে বলে জানান স্থানীয়রা। 

বিজ্ঞাপন

ঘটনাটি ধামাচাপা দিতে ছেলের পরিবারের লোকজন বিয়ের বিষয়টি অস্বীকার করলেও গ্রাম পুলিশ মফিজ উদ্দিনের মুঠোফোনে দেওয়া বক্তব্য এটা স্পষ্ট উঠে এসেছে। উপজেলায় এমন আরও শত ঘটনা ঘটেছে। এ অবস্থায় বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা শূন্যের কোঠায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। 

এ লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসের প্রথম দিন হতে ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। সম্প্রতি ময়মনসিংহের নান্দাইল, ভালুকা, ঈশ্বরগঞ্জসহ জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলার বেশ কয়েকটি উপজেলায় বাল্যবিবাহের ব্যাপক প্রবণতা দেখা দেয় এবং এগুলোর অধিকাংশই স্থানীয় লোকজন ও প্রশাসনের সহায়তায় রোধ করা সম্ভব হয়েছে। 

বিজ্ঞাপন

এরপরও অনেক স্থানে চুপিসারে কিছু বাল্যবিবাহের ঘটনা এখনো ঘটে চলেছে। তাই বিভাগীয় প্রশাসন এখন থেকে কঠোর ভূমিকায় মাঠে নামতে যাচ্ছে।এত কঠোর অবস্থানে থাকার পরও দিন দিন এর প্রবনতা বেড়েই চলেছে বলে স্থানীয়রা জানান।

বিজ্ঞাপন

এ বিষয়ে উথুরা ইউপি চেয়ারম্যান জানান, ঘটনা শোনার পর অভিভাবক ডেকে  ওনি বাঁধা প্রদান করেছেন। কিন্তু পরবর্তীতে বিয়েটা হয়েছে কি না এ ব্যাপারে ওনি নিশ্চিত নন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান মো. এরশাদুল আহম্মেদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD