Logo

ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মতবিনিময়

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৩:৪২
ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মতবিনিময়
ছবি: সংগৃহীত

পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আমার কনভেনশন সেন্টারে পালন করলে তাদের কনভেনশন সেন্টারের ভাড়া দিতে হবে না

বিজ্ঞাপন

ব্যবসায়িক সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরে কুটুবাড়ি রেস্টুরেন্ট এন্ড কনভেশন সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী প্রকৌশলী মো. বজলুর রহমান মিন্টু মঙ্গলবার রাতে তার কনভেশন সেন্টারে এ মতবিনিময় সভা করেন। 

বিজ্ঞাপন

সভায় কুটুমবাড়ি রেস্টুরেন্টসহ ৪ টি প্রতিষ্ঠান সম্পর্কে ধারনা দেওয়া হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

বিজ্ঞাপন

এ সময় ম্যানেজার মো. রাজিবুল হক, মো. অলিউজ্জামান, মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রকৌশলী বজলুর রহমান মিন্টু বলেন, স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী আমার কনভেনশন সেন্টারে পালন করলে তাদের কনভেনশন সেন্টারের ভাড়া দিতে হবে না। আমার রেস্টুরেন্টে খাবারে কোন রকম ক্যামিকেল ব্যবহার করা হয় না। মানের ক্ষেত্রে আমরা শতভাগ নির্ভেজাল খাবার সরবরাহ করছি। ভোক্তাদের সাথে আমরা কখনো প্রতারনা করি না। আমার এখানে সকল কাস্টমার সমান। আভিজাত্য নয় বরং সেবার মান বৃদ্ধিতে আমার প্রতিষ্ঠান কাজ করছে। যেহেতু খাবার হোটেল সেহেতু খাবার মান উন্নয়নে যে কোন ধরনের পরামর্শকে আমরা সাধুবাদ জানাই।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD