Logo

সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৩, ০১:৪৭
সিএনজি-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মা-মেয়ের
ছবি: সংগৃহীত

ভোর ৫টার দিকে ঝালকাঠির নলছিটির উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত মারা গেছেন। আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালকসহ আরও ২ জন।

নিহতরা হলেন, রাজাপুর উপজেলার পুটিয়াখালি এলাকার ফিরোজ খানের স্ত্রী হালিমা বেগম( ৩৫) ও তার মেয়ে ছোয়ামনি (১৭)। 

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুন) ভোর ৫টার দিকে ঝালকাঠির নলছিটির উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আহতদেরকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায় বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আতাউর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত  ট্রাক ও সিএনজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD