নান্দাইলে ‘৫ জিরো প্লাস’ বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইলে ‘৫ জিরো প্লাস’ ভিশন বাস্তবায়নে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (এডিপি) নান্দাইল শাখা। ‘সকল শিশুর জন্য একটি বলিষ্ঠ বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) নান্দাইল পৌরসভা সংলগ্ন সংস্থাটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ওয়ার্ল্ড ভিশন এডিপি নান্দাইল শাখার এরিয়া ম্যানেজার সাগর জন কস্টারের সভাপতিত্বে সভায় ‘৫ জিরো প্লাস’ কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মসূচির আওতায় রয়েছে—শিশুর জন্য শূন্য ক্ষুধা, শূন্য অপুষ্টি, শূন্য শিশুশ্রম, শূন্য শিক্ষা বঞ্চনা ও শূন্য বাল্যবিবাহ নিশ্চিত করা। পাশাপাশি শিশুদের জন্য পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন সাংবাদিক হান্নান মাহমুদ, মোহাম্মদ এনামুল হক বাবুল, আলম ফরাজী, আবু রমেশ কুমার পার্থ, বিল্লাল হোসেন, আল আমিন সরকার, এ হান্নান আল আজাদ এবং শাহ মোহাম্মদ শফিউল্লাহ শাহজাহান কবীর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় ওয়ার্ল্ড ভিশন নান্দাইল শাখার পক্ষে বক্তব্য দেন প্রোগ্রাম অফিসার নওরীন, মানসি মোদক ও স্পন্সরশিপ ইনস্ট্রাক্টর সুমন কবির।
সভায় বক্তারা নান্দাইলের শিশুদের জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, ‘৫ জিরো প্লাস’ ভিশন বাস্তবায়নে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, শিক্ষার প্রসার এবং শিশুদের প্রতি সঠিক অভিভাবকত্ব নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমকর্মী ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।








