Logo

ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৬ আগস্ট, ২০২৬, ১২:২৭
ময়মনসিংহ জেলা সিভিল সার্জনকে ড্যাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) সৌজন্য সাক্ষাৎকালে ড্যাব নেতৃবৃন্দ নবাগত সিভিল সার্জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ময়মনসিংহের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ও জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, ড্যাব ময়মনসিংহ শাখার সভাপতি ডাঃ পারভেজ শামস, ড্যাব সিবিএমসি’র সাবেক আহ্বায়ক অধ্যাপক ডাঃ রুহুল কুদ্দুস, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আমিনুল ইসলাম শামীম, ড্যাব ময়মনসিংহ শাখার সহ-সভাপতি ডা: গোলাম মূর্তজা, ড্যাব নেতা ডাঃ শাহ আসাদুজ্জামান, ডাঃ আরমান কায়সারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ময়মনসিংহের স্বাস্থ্যখাত একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ পরিসরের সেবা খাত। একজন দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে নবাগত সিভিল সার্জনের নেতৃত্বে জেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের দোরগোড়ায় আরও উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

সাক্ষাৎকালে নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী ময়মনসিংহের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় ড্যাব নেতৃবৃন্দ জেলার স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসাসেবার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সিভিল সার্জনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD